সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখা এবং এর অঙ্গসংগঠন—যুবদল, জিয়া পরিষদ ও নিউ সাউথ ওয়েলস বিএনপির যৌথ উদ্যোগে সিডনিতে একটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সিডনির লাকেম্বা ইউনাইটেড চার্চে আয়োজিত এই অনুষ্ঠানে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করা হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুসুর রহমান।
মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, জিয়া পরিষদের সভাপতি মো. কারুজ্জামান মোল্লা ঝিন্টু, সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিনহাজ উদ্দিন এবং নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি আজাদ কামরুল হাসান, শাহীন আরিফ, জিয়া পরিষদের সাবেক সভাপতি এম কাইয়ুম, যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, মো. কামরুল ইসলাম, মো. বাবুল খন্দকার, মাসুদুর রহমান, তাসলিমা কবির, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, নিউ সাউথ ওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক রায়হান হাসনাত, অসিত গোমেজ, সূধন যোসেফ ক্রুজ, মোহাম্মদ শহিদুল্লাহ, মাহবুবুল হক দুলাল প্রমুখ। এছাড়াও সিডনির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিএনপি অস্ট্রেলিয়ার ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।
পরিশেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলে একসঙ্গে ইফতার করেন।