নাফরমান বান্দা: ফারুক আহম্মেদ জীবন 

যারা আজ নিত্য মুষ্টিমেয় কিছু মূর্খ

নাফরমান অকৃতজ্ঞ বান্দা

মহান সৃষ্টিকর্তার অস্তিত্বে সন্দেহ পোষণ করো….

ঠুনকো নিঃশ্বাস নামক বায়ুর আয়ু পেয়ে

বিশ্বাসটুকু করতে চাও না

হ্যাঁ, আমি সেইসব অকৃতজ্ঞ নাফরমানদের বলছি

তারা কি কখনো সৃষ্টিকর্তাকে নিয়ে ভেবেছ?

ভেবেছ কি কখনো তার নিখুঁত সৃষ্টি

বিস্ময়কর এ জগতটা নিয়ে?

একবারও কি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছ চেয়ে?

দেখার জন্য তোমার আঁখি যুগল

চৌকস জল সাগরের মধ্যখানে

পুঁথির মতো দৃষ্টি লাইট কে প্রতিস্থাপন করলো?

যে দৃষ্টির তেজস্বী লাইটের আলোয়

আজ মহান স্রষ্টার মিষ্টি অপরূপ সব সৃষ্টি দেখে,

বিমুগ্ধ নয়নে দৃষ্টি না সরিয়ে তাকিয়ে থাকো?

মনোমুগ্ধের তৃপ্তিতে শীতল করো প্রাণ?

বলো আজ কোনপথে চলেছো তোমরা সব

সেই মহান সৃষ্টিকর্তাকে রেখে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *