সুপ্রভাত সিডনি রিপোর্ট : আল্লাহ পাকের হুকুম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা ও চিন্তাভাবনার লক্ষ্যে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইজতিমা। প্রতি বছরের মতো এবারও এই অরাজনৈতিক ও সর্বজনীন দ্বীনি সমাবেশে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইজতিমার মূল বার্তা হলো, দ্বীন পালনের মধ্যেই রয়েছে দুনিয়ার শান্তি ও আখিরাতের স্থায়ী সফলতা। এ উপলব্ধি সামনে রেখে নিজেদের জীবনে দ্বীনের আমল বাড়ানো এবং মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে।
সিডনিতে ইজতিমার সময় ও স্থান
| স্থান | তারিখ ও সময় | ঠিকানা |
| দারুল উলুম লাকেম্বা | ১৮ ডিসেম্বর ২০২৬ | 58 Quigg Street, Lakemba NSW 2195 |
|
মসজিদ আল নূর, সাউথ গ্র্যানভিল |
২৫ ডিসেম্বর, আসরের নামাজের পর |
1-3 Ferndell Street, South Granville NSW 2142 |
টঙ্গীতে বিশ্ব ইজতিমা
বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতিমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের তারিখ ৮, ৯ ও ১০ জানুয়ারি ২০২৭। দ্বিতীয় পর্বের তারিখ ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭।