CDNI ওয়ার্কশপ অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট:  কালচারাল ডাইভার্সিটি ইনক (CDNI)  আয়োজিত ওয়ার্কশপ – Change the Voice : Mens Voice for Womens Safety. সিডনীর ল্যাকেম্বায় সিনিয়র সিটিজেন ক্লাবে প্রায় ১২০ জনের উপস্থিতিতে ৮ জুন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। যার আর্থিক সহযোগিতায় ছিলো ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া (VAAUS)

ওয়ার্কশপে শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন ঈউঘও সভাপতি ডা: সাবরিন ফারুকী OAM ৷

বিশিষ্ট জেরিট্রিশিয়ান ও  CDNI GWfvBmi ডা : ইশরাত জাহানের তত্বাবধানে উপস্থিত সকল পার্টিসিপ্যান্টদের নিয়ে শুরু হয় ওয়ার্কশপটির মূল অংশ।

উপস্থিত সবাই,  ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে ভাগ হয়ে ডিসকাশন করেন৷ পরবর্তীতে সকল গ্রুপের প্রাপ্ত তথ্য গুলো স্ক্রিনে যোগ করে দেখানো হয়,

এর পরে একে একে ডোমেস্টিক ভায়োলেন্স তথা গার্হস্থ্য সহিংসতার নানাবিধ ধরন ও আইনগত বিষয় গুলো উপস্থিত শ্রোতা দের সামনে তুলে ধরেন আইনজীবি চ্রান্দ্রিকা সুব্রামানিয়াম ও কামেলা খান৷ মাইন্ডফুলনেস নিয়ে একটি হৃদয় গ্রাহী বক্তব্য দেন কানিতা আহমেদ৷

এই ওয়ার্কশপে একটি লক্ষ্যনীয় বিষয় ছিলো বিপুল সংখ্যক পুরুষের উপস্থিতি, এবং সেটা বিভিন্ন শ্রেনী পেশার ও বয়সের । সকলে এই মর্মে একমত হন যে গার্হস্থ্য সহিংসতা রোধে পুরুষের ভূমিকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মহিলা দের। আর তা তখন ই সম্ভব যখন প্রকৃত শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে VAAUS i পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা: মাহবুবা খানম ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান৷ CDNI কার্যক্রম তুলে ধরেন লিন্ডা সান ও জ্যাকিলিন উইলিয়ামস এবং নানা ধরনের সাপোর্ট সার্ভিসের বর্ননা তুলে ধরেন সাদিয়া তাবাসসুম। অনুষ্ঠানটির সমাপনী বক্তব্য দেন ওয়েন প্রায়র।

সভাপতি ডা: সাব্রিন ফারুকী OAM কর্তৃক পরবর্তী ওয়ার্কশপের তারিখ ঘোষনা ও নৈশভোজের মাধ্যমে এই ওয়ার্কশপটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *