
ভাদ্র মাসে তালের পিঠা
স্বাদে গন্ধে মিঠা,
অনেক রঙে বানায় পিঠা
তাল পায় যদি একটা।
তালপুকুরের পাড়ে এসে
সব বয়সী বসে,
তালটা যখন পড়ে ভাসে
লাফ দেয় সবাই হর্ষে।
পিঠা বানায় মা রাতে
খেতে দেয় সব প্রাতে,
দুপুরে খাই রসে ভাতে
নারিকেল দুধ সাথে।
তালে আছে পুষ্টিগুণ বেশ
শক্তি জোগায় বিশেষ,
তালে ভরপুর আমাদের দেশ
চাহিদাও অশেষ।