অপেক্ষার দহন: সোহরাব হোসেন

সত্যটা হচ্ছে দেহের দূরত্ব কখনো-

মনের ভালবাসাকে বিন্দুমাত্র কমাতে পারে না,

শুধুমাত্র খানিক ক্ষতের সৃষ্টি- গভীরতা বাড়ায়।

যেসময় তুমি পাশে থাকো না,

সেসময়ের প্রতি মিনিটে কেবলই দীর্ঘশ্বাস

প্রতিটি ক্ষণে ঘোর শূন্যতায় কাটে আমার!

এতবড় শহর কত মানুষ, কত রং- কত সাজ,

তবু অবুঝ মন শুধু তোমার না থাকাটাকে খুঁজে।

জানি বুঝি অনুভব করি…

যদিও আমাদের মধ্যে এখন মস্ত বড়ো ব্যবধান;

কিন্তু আমার আত্মা আমার মন এখনো ভাবে-

তুমি শুধু দূরে সরিয়ে গেছ, হারিয়ে যাওনি।

আমি এও বুঝি তুমিও খুঁজো আমায়,

তোমার অতৃপ্তির গহীনে তৃপ্তির ঢেকুর নিতে।

চলে অপেক্ষা আর অপেক্ষার দহনে

ইস্পাতের মতো লাল হচ্ছে আমাদের ভালবাসা!

হয়তো একদিন আবারও কথা হবে, দেখা হবে,

হাতে হাত হাঁটবো একসাথে দু’জন দুজনার হয়ে।

চিন্তা করি সকাল হয় ধীরে ধীরে সন্ধ্যা নামে,

দিন লুকায় চলে অন্ধকার কিন্তু স্মৃতিরা কখনো

হারিয়ে যায় না, লুকিয়ে থাকে না, ফাঁকি দেয় না!

গভীর রজনীতে অনুভবে মনে হয়,

তুমিও আমার জন্য অপেক্ষা করছো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *