
আকাশ জুড়ে মায়াবী চাঁদ
বর্ষার জলে ভেজা রাত,
বুদ্ধের বাণী ছড়ায় আলো
মন হোক শান্তি ভালো।
আষাঢ়ী পূর্ণিমার এই শুভ ক্ষণে
বোধিবৃক্ষের তলায় প্রথম ধর্মচক্র,
পদ্ম ফোটে পূন্যময় মনে
মুছে যায় সব এ ক্ষণে।
শুভ্র শাড়িতে প্রার্থনার সুর,
করি বুদ্ধ প্রণাম হাত জোড়,
চাঁদের আলোয় ধুয়ে হোক সাফ
জীবনের সব ক্লান্তি- পাপ
মৈত্রী ছড়াক মৈত্রীময়
শান্তি নামুক ঘরে ঘরে,
আষাঢ়ী পূর্ণিমার আলোয়
মানুষ হোক মানুষের তরে।