জুঁইয়ের ভালবাসা: জাহাঙ্গীর চৌধুরী

জুঁই এসেছে শরৎ নিয়ে

কুহেলি তার ছাতা,

সঙ্গে আছে চামেলি বোন

এক জননে গাঁথা।

জুঁইয়ে যখন পাপড়ি মেলে

হরষ জাগে মনে,

তারকারা চেয়ে চেয়ে

হাসে ক্ষণে ক্ষণে।

সুবাস ছড়ায় নিশির বুকে

সমীরণ হয় মাতাল,

পাপড়ি খোলা রূপের আগুন

করে উতালপাতাল।

সকাল হলে মালা হয়ে

ঝুলে প্রিয় গলায়,

জুঁইয়ের গোপন ভালবাসা

পাপড়ি মেলে বিলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *