কোকিল ডাকে জাম গাছে
আমের গাছে টিয়ে,
শালিক মামা বরের সাজে
দোয়েল পাখির নিয়ে।
গাঙ-শালিক করবে বিয়ে
বুলবুলির দল যাত্রী,
ঘুঘুর দলে আয়োজনে
বউয়ের সাজে পাত্রী।
হুতুম পেঁচা রাগ করেছে
নেওয়া হয়নি সাথে,
ঝগড়াঝাটি করেন দেখে
বিয়ে হবে রাতে।
ফিঙে নাচে গানের তালে
আরো নাচে টিয়ে,
বিয়ে বাড়ি সানাই বাজায়
চড়ুই পাখি গিয়ে।