‘আফা আসছে’ গুঞ্জনের পেছনের বাস্তবতা:গোপন মৃত্যু,আসল রহস্য কী?

আব্দুল্লাহ ইউসুফ শামীম (সুপ্রভাত সিডনি): স্বৈরাচারী শেখ হাসিনা তাঁর দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে গোপনে ভারতে পালিয়েছে। পালানোর আগে তিনি নেতাকর্মীদের কোনো ইঙ্গিত দেননি, এমনকি তাদের কথা একবারও ভাবেনি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের মাটি কামড়ে পড়ে থাকার নানা চেষ্টা করেছিলেন। চার বাহিনীর প্রধানদের কাছে তাঁকে দেশে রাখার জন্য অনেক আকুতি-মিনতি করলেও তাতে কোনো কাজ হয়নি।

বিশ্বের অন্য কোনো দেশ এ ধরনের বিতর্কিত, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী রাজনৈতিক আপদকে আশ্রয় দিতে রাজি হয়নি। অনেক উন্নত দেশে প্রবেশের ব্যর্থ চেষ্টার পর তাঁর সামনে ভারত ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ভারতে গিয়েও তিনি একপ্রকার গৃহবন্দী জীবনযাপন করছেন। সেখানে তাঁর আসল রাজনৈতিক অবস্থা উন্মোচিত হয়েছে, কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না, গণমাধ্যমে বিবৃতি দেওয়া বা রাজনীতি চর্চাও সম্পূর্ণ নিষিদ্ধ। যেন তিনি একজন আটককৃত আসামির মতো দিন কাটাচ্ছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর দলের কর্মীরা সাক্ষাৎ করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। অনলাইনে নানা সভায় তাঁর যোগদানেও ছিল কঠোর নিষেধাজ্ঞা। ভারত সরকার হয়তো ভেবে দেখেছে , এমন নিষ্ক্রিয় ও রাজনৈতিকভাবে ‘মৃত ঘোড়া’ তাদের কী কাজে আসবে?

অন্যদিকে, ভারতের কিছু নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, শেখ হাসিনা হয়তো কয়েক মাস আগেই মারা গেছেন। আর সে কারণেই তিনি আর কখনো প্রকাশ্যে আসছেন না বা দেশে ফিরছেন না। তবে তাঁর অনুসারীদের আইটি সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নানা গুজব ছড়ানো হচ্ছে, যেমন “আফা আসছেন” বা “ডিসেম্বরেই তিনি ফিরবেন”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অবাস্তব প্রচারণার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই। শেখ হাসিনা এখন একাধিক হত্যা মামলার আসামি এবং ভারতে পলাতক হিসেবে অবস্থান করছেন। বর্তমান সরকার তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার ও ফাঁসি কার্যকরের জন্য আন্তর্জাতিক প্রক্রিয়া জোরদার করছে।

এখন প্রশ্ন ওঠে, যেখানে সরকার তাঁকে ফেরত আনতে চায় (যদি তিনি জীবিত থাকেন), সেখানে তিনি নিজে থেকে দেশে ফিরে আসবেন, এমনটা ভাবা বিশ্বের অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছু নয়। ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক নিশ্চিত ফাঁসির মুখামুখি হতে নিজ দেশে স্বেচ্ছায় ফিরে এসেছে।

বাস্তবতা হলো:

১. তিনি আসলেই জীবিত আছেন কি না, তার শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারছে না।

২. যদি তিনি বেঁচেও থাকেন, তবে গ্রেফতারি পরোয়ানা ও ফাঁসির দণ্ড মাথার ওপর নিয়ে দেশে ফেরার সাহসিকতা তাঁর নেই।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন সংকটের মুখে শেখ হাসিনা আগেও বারবার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। রাজনৈতিক দূরদর্শিতার অভাব, দুর্নীতি এবং দলের সিনিয়র নেতাদের প্রতি অবিশ্বাসের কারণেই তাঁর এই বারবার পলায়ন। তবে এবারের পলায়ন সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার তিনি অপরাধের দায় নিয়ে আইনের চোখে একজন পলাতক খুনি ও আসামি।

তা সত্ত্বেও, তাঁর সুবিধাভোগী অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে প্রচার চালাচ্ছে, যেন তাঁরা তাঁকেই ফিরিয়ে আনবেন। ফলে সাধারণ কর্মীদের মধ্যে এক ধরণের দ্বিধা ও কৌতুহল তৈরি হয়েছে, কেউ বলছেন “ডিসেম্বরে দেশে ফিরব”, কেউ বিমানের টিকিট খুঁজছেন, আবার কেউ আশঙ্কা করছেন “বিমানবন্দরে নামলেই জেলখানায় যেতে হবে”। তবে সব বিশ্লেষণ শেষে বিজ্ঞ মহল একমত : স্বশরীরে শেখ হাসিনার আর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *