সিডনিতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুটি পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

গত ৯ আগস্ট ২০২৬ (রবিবার) সিডনির লাকেম্বায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার (আরিফ-হাসান অংশ) উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারেক ইসলামের সভাপতিত্বে এবং মো. রায়হান হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুল হক জর্জ, রুহুল আহম্মেদ সওদাগর, বেলাল হোসেন ঢালী, মোহাম্মদ আবুল হাছান, এএনএম মাসুম, কুদ্দুসুর রহমান, ফজলুল হক, মোবারক হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, মো. খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ ইরফান খান, মিনহাজ উদ্দিন, তাসলিমা কবির প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন লিন্টাস পেরেরা, বাবুল আহাম্মদ, মোহাম্মদ দুলাল, আব্দুস সাত্তার, আব্দুল মুমিন, অসিত হোমেজসহ কমিউনিটির আরও অনেকে।

বক্তাদের বক্তব্য:

সভায় জুলাই-আগস্টের গণআন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আন্দোলনের সময় প্রবাসীরা বিভিন্ন কর্মসূচি পালন, আন্তর্জাতিক জনমত গঠন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 ‘রক্তস্নাত ৩৬শে জুলাই

 স্বৈরাচার থেকে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক দোয়া ও আলোচনা

একই দিনে সিডনির লাকেম্বাস্থ বাংলা কমিউনিটি হলে বিএনপি অস্ট্রেলিয়ার (রাশেদ-তৌহিদ অংশ) উদ্যোগে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই: স্বৈরাচার থেকে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।

অতিথিবৃন্দ:

সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল হক নুর এমপি, রাশেদা বেগম হীরা এমপি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারী হামিম।

অন্যান্য বক্তা ও উপস্থিতি:

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ এফ এম তৌহিদুল ইসলাম, নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ জে. মিয়া, মোবারক হোসেন, হায়দার আলী, ইলিয়াস কাঞ্চন শাহীন, মশিউর রহমান মুন্না, শফিকুল আলম শফিক, মো. মশিউর রহমান তুহিন, রেজানুর রহমান রূপম, শরীফুল ইসলাম শিবলী, জাহিদুর রহমান ও ফয়জুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি অস্ট্রেলিয়া ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা অংশ নেন।

দোয়া:

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *