
সবার, সব চাওয়া হয় না পাওয়া
ছোট্ট এই জীবনে…
মনের এমন কিছু আশা বাসা বেঁধে
থাকে গেঁথে হৃদয় কোণে।
কেউ মনের আশা স্মৃতির পাতায়
সারাজীবন রাখে তুলে,
আবার কেউ বা তা দুঃস্বপ্ন ভেবে
অচিরেই যায় সবি ভুলে।
কেউ বা পুরনো স্মৃতি স্মরণ করে
কাঁদে বসে নির্জনে।
আবার কিছু মানুষ একটা সময়
পারে স্মৃতি মুছে দিতে,
কেউ বা আবার অপূর্ণ আশাটাকে
পারে না সে মেনে নিতে।
তখন সে বিষাদের আগুনে পুড়ে
একা কাঁদে বসে নির্জনে।
জীবনে কেউ বা আবার সব পেয়ে
খুশিতে যায় গান গেয়ে,
আবার কেউ বা সারাটা জীবন
আশার পানে থাকে চেয়ে।
কবে তার কখন আশা হবে পূরণ
কোন সময় কোন বা ক্ষণে।