অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা কি বন্ধ হচ্ছে, নাকি বদলাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার কাঠামো?

মোহাম্মদ আলতাফ হোসেন (প্রকৌশলী): আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দরজা খোলা, তবে গুরুত্ব বাড়ছে যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও Genuine Student মূল্যায়নে –

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি শোনা যাচ্ছে তা হলো , অস্ট্রেলিয়া কি ধীরে ধীরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার সুযোগ বন্ধ করে দিচ্ছে?
বর্তমান সরকারি তথ্য বলছে, বিষয়টি আসলে তা নয়। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষা বন্ধ করছে না; বরং আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রবাহকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও মানসম্পন্ন কাঠামোর মধ্যে পরিচালনার চেষ্টা করছে।

Australian Government ২০২৬ সালের জন্য ২৯৫,০০০ New Overseas Student Commencements-এর National Planning Level (NPL) নির্ধারণ করেছে। ২০২৫ সালের তুলনায় এটি ২৫ হাজার বেশি। আবার ২০২৭ সালের জন্যও NPL ২৯৫,০০০ রাখা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ বন্ধ করার পরিবর্তে সরকার একটি ‘managed growth’ কাঠামোর মাধ্যমে এই খাত পরিচালনা করছে। (Department of Education: https://www.education.gov.au/managed-system-international-education-2026/announcements/managed-growth-sustainable-international-education-sector)

অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব

অস্ট্রেলিয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষা শুধু শিক্ষাব্যবস্থার অংশ নয়, এটি দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ খাত। Australian Government Department of Education-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে প্রায় ৫৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের export income তৈরি করেছে। এর মধ্যে প্রায় ৩০.৪ বিলিয়ন ডলার goods and services এবং ২৪.৪ বিলিয়ন ডলার tuition fees থেকে এসেছে। (Department of Education: https://www.education.gov.au/international-education-data-and-research/education-export-income-calendar-year)

তাই আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজন নেই, এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং বর্তমান নীতির মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি মান ও স্থায়িত্ব নিশ্চিত করা এবং genuine students-দের একটি কার্যকর ব্যবস্থার মধ্যে গ্রহণ করা।

বর্তমান Student Visa (Subclass 500) ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Genuine Student বা GS requirement।

২৩ মার্চ ২০২৪ থেকে lodged হওয়া student visa applications-এর ক্ষেত্রে এই requirement কার্যকর রয়েছে। একজন আবেদনকারীকে দেখাতে হয় যে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রধান উদ্দেশ্য সত্যিকার অর্থে পড়াশোনা করা। Department of Home Affairs আবেদনকারীর বর্তমান পরিস্থিতি, পূর্ববর্তী শিক্ষা, employment background, immigration history, নির্বাচিত course ও education provider সম্পর্কে তার ধারণা এবং ভবিষ্যতে ওই qualification কীভাবে কাজে লাগবে এসব বিষয় বিবেচনা করতে পারে।

এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যোগ্য হলে অস্ট্রেলিয়ায় permanent residence-এর জন্য আবেদন করার ইচ্ছা রাখতে পারেন শুধু এ কারণে তাকে Genuine Student হিসেবে অযোগ্য বিবেচনা করা হয় না। তবে student visa আবেদনের সময় তার primary purpose অবশ্যই study হতে হবে।

এর অর্থ হলো, শুধু একটি প্রতিষ্ঠানে admission পাওয়া বা Confirmation of Enrolment থাকা একটি সফল visa application-এর একমাত্র ভিত্তি নয়। Course selection কেন যৌক্তিক, পূর্ববর্তী পড়াশোনা বা কর্মজীবনের সঙ্গে এর সম্পর্ক কী এবং qualificationটি ভবিষ্যৎ career-এর জন্য কী মূল্য বহন করবে এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।

আর্থিক সক্ষমতা ও ইংরেজি দক্ষতার গুরুত্ব

বর্তমান ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী আবেদনকারীকে তার financial capacity-এর প্রমাণও দিতে হতে পারে। Department of Home Affairs-এর নির্দেশনা অনুযায়ী, প্রয়োজন হলে travel costs, tuition fees, ১২ মাসের living expenses এবং সঙ্গে পরিবার থাকলে তাদের প্রযোজ্য খরচ বহনের সক্ষমতা দেখাতে হয়।

একইভাবে, যেসব আবেদনকারীর ক্ষেত্রে English language evidence প্রয়োজন, তাদের অনুমোদিত English test-এর নির্ধারিত requirement পূরণ করতে হয় অথবা সংশ্লিষ্ট exemption-এর আওতায় থাকতে হয়।
ফলে বাংলাদেশের একজন prospective student-এর জন্য ভালো academic background-এর পাশাপাশি যৌক্তিক course selection, প্রয়োজনীয় English proficiency, credible financial documentation এবং একটি সুসংগত study plan ক্রমেই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কোন কোন খাতে অস্ট্রেলিয়ায় দক্ষ জনবলের চাহিদা রয়েছে?

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আলোচনার সঙ্গে প্রায়ই অস্ট্রেলিয়ার labor shortage-এর বিষয়টি যুক্ত হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য পরিষ্কার থাকা প্রয়োজন কোনো occupation-এ কর্মীর ঘাটতি থাকা এবং কোনো নির্দিষ্ট course-এর student visa পাওয়া এক বিষয় নয়।

Jobs and Skills Australia-এর ২০২৫ সালের Occupation Shortage List অনুযায়ী, সামগ্রিকভাবে labour-market shortage কিছুটা কমলেও health, education এবং construction-এর মতো গুরুত্বপূর্ণ খাতে ঘাটতি এখনো রয়েছে। প্রায় অর্ধেক trade occupations এবং প্রায় দুই-পঞ্চমাংশ professional occupations shortage-এ ছিল।

এ কারণে construction ও built environment সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা ও পেশাগত ক্ষেত্র নিয়ে আগ্রহ রয়েছে। এর মধ্যে construction management, civil engineering, building and construction এবং বিভিন্ন skilled trade pathway থাকতে পারে।

একইভাবে health sector-এ nursing, medicine এবং বিভিন্ন allied-health discipline গুরুত্বপূর্ণ। Education sector-এ early childhood, primary, secondary এবং special education-এর মতো ক্ষেত্রও অস্ট্রেলিয়ার workforce planning-এর আলোচনায় গুরুত্বপূর্ণ।

Engineering এবং technical disciplines-ও অস্ট্রেলিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে labour-market demand সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং একই profession-এর demand রাজ্যভেদেও ভিন্ন হতে পারে। Jobs and Skills Australia নিজেই Occupation Shortage List-কে একটি ‘point-in-time assessment’ হিসেবে বর্ণনা করে। ফলে আজ যে occupation shortage-এ রয়েছে, ভবিষ্যতেও সেটি একই অবস্থায় থাকবে—এমন নিশ্চয়তা নেই।
‘Demandable Course’ মানেই ভিসা বা PR নিশ্চিত নয়

এখানেই শিক্ষার্থী ও অভিভাবকদের সবচেয়ে বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কোনো course health, construction, education বা অন্য কোনো shortage sector-এর সঙ্গে সম্পর্কিত হলেই সেই course-এ ভর্তি হলে student visa নিশ্চিত এমন কোনো সরকারি নিয়ম নেই।

একইভাবে কোনো occupation বর্তমানে shortage-এ থাকা মানেই সেই বিষয়ে পড়াশোনা শেষ করে একজন international student স্বয়ংক্রিয়ভাবে Permanent Residency পাবেন এমনটিও নয়।

Student visa, skilled migration, skills assessment এবং permanent migration প্রতিটির জন্য আলাদা eligibility criteria ও regulatory framework রয়েছে। ফলে শুধু migration outcome বিবেচনা করে course বেছে নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীর academic background, aptitude, career objective, financial capacity এবং course-এর বাস্তব মূল্য বিবেচনা করা অধিক যুক্তিসঙ্গত।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কী বার্তা?

বর্তমান পরিবর্তনগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট, অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করছে না; বরং আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও quality-focused কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষার্থীদেরও প্রস্তুতির ধরন পরিবর্তন করা প্রয়োজন। শুধু ‘কোন course-এ visa সহজ’ এ প্রশ্নের ওপর নির্ভর না করে একজন শিক্ষার্থীর আগে দেখা উচিত তার academic background ও career goal-এর সঙ্গে কোন course সামঞ্জস্যপূর্ণ, কেন Australia তে সেই course পড়া প্রয়োজন, কোন education provider উপযুক্ত এবং পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের বাস্তব আর্থিক সক্ষমতা রয়েছে কি না।

একজন শিক্ষার্থীর আবেদন যত বেশি স্বচ্ছ, যৌক্তিক এবং প্রমাণনির্ভর হবে, তার application তত ভালোভাবে তার প্রকৃত study purpose তুলে ধরতে পারবে। তবে প্রতিটি visa application Department of Home Affairs নিজস্ব criteria অনুযায়ী individual basis এ মূল্যায়ন করে।

পরিবর্তনকে ভয় নয়, প্রয়োজন সঠিক প্রস্তুতি

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা নিঃসন্দেহে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই পরিবর্তনকে ‘স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাচ্ছে’ হিসেবে ব্যাখ্যা করা সঠিক হবে না।

বরং অস্ট্রেলিয়া এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যেখানে international education থাকবে, কিন্তু student intake হবে আরও managed এবং genuine student assessment থাকবে গুরুত্বপূর্ণ অবস্থানে। ২০২৬ ও ২০২৭ উভয় বছরের জন্য ২৯৫,০০০ New Overseas Student Commencements-এর National Planning Level নির্ধারণ করাও সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

তাই বাংলাদেশের যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক তথ্যের ভিত্তিতে course ও institution নির্বাচন, প্রয়োজনীয় English proficiency অর্জন, যথাযথ আর্থিক প্রস্তুতি এবং নিজের academic ও career journey-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি genuine study plan তৈরি করা।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ এখনো রয়েছে। তবে পরিবর্তিত বাস্তবতায় সফলতার ভিত্তি হবে গুজব বা অনুমান নয় যোগ্যতা, স্বচ্ছতা, সঠিক পরিকল্পনা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *