
চল সখী তবে হারিয়ে যাই ওই দিগন্তের ওপারে,
যেখানে মেঘেদের গায়ে রঙের উৎসব
সেখানেই বাঁধব না হয় মিলনের ঘর।
আকাশছোঁয়া পাহাড়ের চূড়ায় জাগবে সুখের মেলা,
আনন্দের খেলা হবে ঘাসের কার্পেটে বিছিয়ে।
সারাটি রাত গল্প হবে মুখোমুখি বসে।
অন্ধকারের আড়ালে সাক্ষী হয়ে রবে শুধু জোছনাভেজা মাটি।
ওই হাসির ভেতর মুক্তোর মতো আনন্দ ঝরে পড়ে,
আর আমার ব্যাকুল মন নিমেষেই হারিয়ে ফেলে
নিজের চিরচেনা পথ।
মিটে যায় হৃদয়ের জমানো সব আকুলতা,
নীল সীমানায় স্বপ্নের জাল বুনে জড়িয়ে নেব তোকে,
আজ কেবল মনের দুয়ার খুলে দে।