তিন বাটি মাংস: ইদ্রিস আলী মোল্যা

একটা শব্দ, ক্ষীণ থেকে ক্ষীণতর, তীব্র

মিহি কিন্তু অদ্ভুত

খেতে বসে জানালার পর্দা সরিয়ে

ল্যাম্পপোস্টের নিচে তাকিয়ে দেখি

কতগুলি কুকুর জটলা করে

কামড়া-কামড়িতে ব্যস্ত ওরা মাংস খাবে।

চোখটা সরিয়ে নিতে যাবো এমন সময় দেখি

মুমূর্ষু মানুষ, কুকুর এক পঙ্ক্তিতে

পড়ে থাকা খাবার লড়াই করে খাচ্ছে।

কুকুর না মানুষ কে হচ্ছে ধ্বংস?

জানি না কে কবে খেয়েছিল তিন বাটি মাংস?

মানুষের গোঙানির আওয়াজ আজ নষ্ট করে দিল

রাতের খাবারের স্বাদ! থালা ভরা খাবার  নামেনি গলা দিয়ে

অথচ কে কবে খেয়েছিল তিনবাটি মাংস…

এখানে মানুষ, কুকুরের খাবার খায় ডাস্টবিন থেকে তুলে…

এসো, তুমি আর আমি রাজনীতি করি সবকিছু ভুলে

তুমি মাংস খাও আর ওরা একটুকরো হাড়ের লোভে!

কে কবে খেয়ে ছিল তিন বাটি মাংস

কুকুর নয়- মানুষ হচ্ছে ধ্বংস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *