অন্ধকার নামে: তুহীন বিশ্বাস

কালসিটে দাগগুলো ভয়ংকর

কলিজায় জমাটবদ্ধ রক্ত সাক্ষী,

পাথর হয়ে গেছে আশ্রিত বুক

তবু এক পশলা বৃষ্টির আকাল।

অভিমানে অভিযোগের পাহাড়

বিন্দুমাত্র সরে না নতজানুতে;

ক্রমশ অন্ধকার নামে…

আশাগুলো উচ্চরক্তচাপের ঘামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *