সিডনির ব্ল্যাকটাউনে যাত্রা শুরু করল ‘নো ব্লয়ারস ইনডোর ক্রিকেট’; কারিগরি আধুনিকতায় নতুন চমক


জাকির হোসেন রাজু, সুপ্রভাত সিডনি:  সিডনির ব্ল্যাকটাউনে গত বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘নো ব্লয়ারস ইনডোর ক্রিকেট’। ইফতেখার আজম শাফিন ও ইমনের অক্লান্ত পরিশ্রমে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ক্লাবটির পরিচালক তানভির মিশুক এই নতুন যাত্রায় শুভকামনা জানিয়ে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ক্লাবটির মূলমন্ত্র হিসেবে তিনি ঘোষণা করেছেন ‘নো এক্সকিউজ, জাস্ট প্লে’। কেন এই উদ্যোগ? এমন প্রশ্নের জবাবে তানভির মিশুক বলেন, “ব্যস্ত জীবনের মাঝে কিছুটা মানসিক শান্তির জন্যই এই আয়োজন, শান্তি বিঘ্নিত করার জন্য নয়।” তিনি আরও জানান, খুব শীঘ্রই একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। তবে ক্লাবটির প্রতিষ্ঠাতা স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের দলাদলি বা স্বজনপ্রীতির স্থান এখানে হবে না; বরং সম্পূর্ণ মনোরম ও নিরপেক্ষ পরিবেশে খেলা পরিচালিত হবে।

এই আয়োজনের অন্যতম বিশেষত্ব হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশ থেকে সাইবার সিকিউরিটিতে মাস্টার্স করতে আসা শামিউর রহমানের প্রচেষ্টায় এখানে উন্নত স্কোরিং সিস্টেম ও ক্যামেরা সেটআপ করা হয়েছে। এর ফলে যে কেউ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খেলার লাইভ আপডেট ও দৃশ্য উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *