
মন যে আমার যেতে উৎসুক জীবনের এই বেলা,
বাঁধন ছিঁড়ে সোনার পাখি যায় মদিনার মেলা।
সবুজ ঘেরা গম্বুজ তার আকুল করে প্রাণ,
দুরুদ পড়ে মন উন্মুখ গায় যে প্রেমের গান।
আতরমাখা বাতাস বহে মদিনার ওই পথে,
নবীপ্রেমে প্রাণ যে জাগে দুচোখের জলস্রোতে।
যাবি কবে সোনার পাখি মদিনার ওই নীড়ে?
ডাকছে তোকে পরম মায়ায় নবীজির ওই দ্বারে।
নবীপ্রেমের আলো জ্বেলে ফুটুক মনের ফুল,
ক্ষমা করে দিন গো খোদা বান্দার সব ভুল।
দুহাত তুলে মোনাজাতে মিনতি বারেবার,
নবীজির সেই রওজা যেন হয় ঠিকানা আমার।