
খটখটে রোদ আজ ঝলমলে
খুশিতে তাই আজ ছলছলে।
রাজা হয়ে যাবে তুমি, রাজা হয়ে যাবে-
যখন, মায়ের আশীষ পাবে।
আসবে যাবে সাহেব সেজে, চড়বে গাড়িতে
মায়ের আশীষ সাথে আছে, তোমার মাথাতে।
বিপদ আপদ যতোই আসুক, রেহাই পাবে তুমি
জানবে তখন, আশীষ কতো দামী।
চকচকে হীরে থেকে, মায়ের স্নেহ দামী
সুখ দুঃখে পাশে থাকে, তাতো জানি আমি।
পঙ্খীরাজে চড়ে তুমি, দূর পাহাড়ে যাবে
তখন, মায়ের আশীষ পাবে।
হাজার তারার সোনার আলোয়, সাজবে তুমি আজ
ঝকমকে পোষাকেতে, রাজার সাজে সাজ।
ভোরের আলোয় নীল আকাশে, মায়ের ছবি পাবে
তখন মায়ের আশীষ পাবে।