মাদকমুক্ত দেশ গড়ি : সারমিন চৌধুরী 

সর্বনাশের আধিপত্য
ছড়িয়ে বাংলাদেশে,
তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে
মাদক নামক বিষে।
মাদক নেশায় কলুষিত
শেষ মুখের হাসি,
মায়ের বুক খালি করছে
হচ্ছে করালগ্রাসী।
ধূলিসাৎ এক নিমিষেই
সুখের পরিবার,
মাদকের থাবায় আটকে
জীবন ছারখার।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ
আসুন সবাই করি,
মাদকমুক্ত সুন্দর দেশ
মিলেমিশে গড়ি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *