
আমি মায়াবন বিহারিনী হরিণী,
তোমার হৃদয়ে স্বপন সঞ্চারিনী।
থাকলেও বহু দূরে তোমারই কাছে,
আমার এই চঞ্চল মন পড়ে আছে।
তোমাকে নিয়ে সদা স্বপ্ন যে দেখি,
সাথে কত গান আর কবিতাও লেখি।
তোমার মনের বাগে আমি হবো ফুল,
এটাকে স্বপ্ন ভেবে করো নাতো ভুল।
আমি তোমার মন- গহীনের হরিণী,
দূরে সরে যেতে এই প্রেম করিনী।
কতোনা রঙিন আশা-ভালোবাসা দিয়ে,
দিয়েছি তোমার মায়াবন রাঙিয়ে।
সেখানে হবো আমি মায়া হরিনী,
যার মনে সদা বিচরণকারিনী,
তাকে কী পাবো আমি ভাবি দিনরাত,
চিরদিন রবে তার হাতে এই হাত।