
দুঃখ দুঃখ দুঃখ- দুঃখ নেবে দুঃখ?
আমার কিছু দুঃখ আছে
নিবে কী তুমি জানিও।
আমি দুঃখ বেঁচে টাকা কামাতে চাই
আমার সকল সুখ যে
অধরা হয়ে যায়।
জীবনের শেষ সময়ে
গুণে গুণে দুঃখ বেচতে চাই।
তোমার দেওয়া সেই সুখ
আজ বিলীন হলো তাই।
হৃদয়ের মাঝে ভর করে
সেই সুখ আজ দুঃখে পরিণত হয়।
আমি ভারাক্রান্ত হয়ে
সেই দুঃখ বেচতে চাই।
মনের অজান্তে ভালোবেসে
মন দিয়েছিলাম তোমায়,
কিসের মন দেওয়া নেওয়া
তা অশ্রুতেই হারায়।
ওহে এসো, কে নিবে
আমি আমার দুঃখ বেচতে চাই
তোমাদের অলি গলি থেকে
চির বিদায় নিতে চাই।