
সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনির মিন্টোর Kayess Park-এ গত শনিবার ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ‘Remians Australia Cricket Carnival 2026’। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেমিয়ান, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
প্রতিযোগিতায় অংশ নেয় Sydney Avengers, Royal Strikers ও Sydney Chasers। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন হয় Royal Strikers এবং রানার্সআপ হয় Sydney Chasers। Assure Ability-র সৌজন্যে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন Ronok এবং ‘সেকেন্ড প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন Munaj। Rubayet-এর পাঁচ উইকেট ও Sadik Farhad-এর জয়সূচক চার ছিল দিনের অন্যতম আকর্ষণ।
তিন দলের পৃষ্ঠপোষকতায় ছিল যথাক্রমে Abu Bakkar Siddiki-র Flavour of India, সাধারণ সম্পাদক Mohammad Sharier-এর Assure Ability এবং Sazzad Siddiki-র Genius Homes। জার্সি ও ডিজাইনে সহযোগিতা করেন Arif Anjum Auvee; ডিজিটাল স্কোরকার্ডের ব্যবস্থা করেন Rifat, যিনি তাসমানিয়া থেকে আয়োজনে যোগ দেন।
সংগঠনের সভাপতি Dr Hossain Mohammad-এর ব্যবস্থাপনায় সকালের নাশতা ও তাঁর রান্না করা দুপুরের তেহারি এবং বিকেলে Arzu ভাইয়ের পরিবেশিত চা আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে। পাশাপাশি Mazharul Islam Moon ও Roudro Raha-র জন্মদিন উদযাপন আনন্দে নতুন মাত্রা যোগ করে।
প্রায় এক মাসের প্রস্তুতিতে আয়োজন বাস্তবায়নে নেতৃত্ব দেন ২০১০ সালের এসএসসি ব্যাচের Khondoker Raian Fazlay Alahi। তাঁসহ আয়োজক দল, খেলোয়াড়, স্পনসর, স্বেচ্ছাসেবক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায় Remians Australia। প্রবাসে বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে শেষ হয় এই ক্রিকেট উৎসব।

