প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৭১ ও ২৪-এর বীর শহীদদের যথাযথভাবে স্মরণ না করা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির বন্দনার আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ !

গত ২৬ মার্চ, বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিডনিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসের উদ্যোগে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের হলরুমে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কনস্যুলেট জেনারেল সেহেলী সালেহীন। তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হয়নি। একইভাবে ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের প্রতিও কোনো ধরনের স্মরণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এছাড়াও, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও সরকার প্রধান সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। বরং, স্থানীয় এক এমপির মাধ্যমে সুকৌশলে শেখ মুজিবুর রহমানের বন্দনার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের নিরপেক্ষতা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাছাড়া, নিষিদ্ধ সংগঠন দ্বারা পরিচালিত  তথাকথিত বৈশাখী মেলার অফিশিয়াল ঘোষণা দেয়া হয়।

এ ঘটনায় উপস্থিত বিএনপি অস্ট্রেলিয়ার নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কনস্যুলেট জেনারেলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে, তিনি তাদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। এ ধরনের আচরণ কোনো পেশাদার কূটনীতিকের জন্য গ্রহণযোগ্য নয়।

আমরা প্রত্যাশা করেছিলাম যে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর প্রশাসন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো ফ্যাসিবাদমুক্ত হয়ে জনবান্ধব ভূমিকা পালন করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করছি যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ মিশনে এখনো মুখোশধারী ফ্যাসিবাদী শক্তির দোসররা বহাল তবিয়তে রয়েছে এবং তারা সুকৌশলে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর পলাতক ও স্থানীয় নেতাকর্মীদের পুনর্বাসনে কাজ করছে।

এছাড়াও, এমন একটি জাতীয় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

বিএনপি অস্ট্রেলিয়া উপরোক্ত ঘটনাবলীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

বিনীত

মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ

সভাপতি, বিএনপি অস্ট্রেলিয়া

 

মোঃ আবুল হাছান

সাধারণ সম্পাদক, বিএনপি অস্ট্রেলিয়া

 

মোহাম্মদ ইরফান খান

দপ্তর সম্পাদক

বিএনপি অস্ট্রেলিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *