অপেক্ষার শরৎ : আসাদুজ্জামান খান মুকুল

শরতের নীলাকাশে সাদা মেঘের ভেলায় বয়ে আসে যেন তোমারই কোনো না-বলা বার্তা।

কাশফুল ছুঁয়ে যাওয়া মৃদু হাওয়ায় হৃদয়ে দুলে ওঠে মিলনের ব্যাকুলতা।

শিউলির সুবাসে হঠাৎ ফিরে আসে হারিয়ে যাওয়া সেই দিনগুলো, মনে পড়ে-

শিউলি কুড়িয়ে গুঁজে দিতাম তোমার খোঁপায়।

সেই গন্ধ আজও নাকে লেগে আছে! তটিনীর কূলে হাতে হাত রেখে কত অকারণ পথ হেঁটেছি!

আজও নদী আপন বেগে বয়ে চলে।

মানুষের জীবনটাই কি এমন-চলতে চলতে কত প্রিয়জনকে নীরবে হারিয়ে ফেলে।

প্রতিটি গোধূলিতে ফিরে আসে সেদিনের স্মৃতি।

সন্ধ্যার আলোয় ছড়িয়ে পড়ে গোধূলির রঙ, অথচ তোমার অনুপস্থিতিতে

সবকিছু আজ বড্ড ফিকে।

চারপাশে যেন আজও তোমার অবয়ব মিশে আছে।

দিগন্তের দিকে তাকিয়ে আমার চোখও এখন অপেক্ষা শেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *