
মৃত্যুর ফয়সালা করে সৃষ্টিকর্তা
মানুষের হাতে নেই তার ঠিকানা।
তিনি করিয়াছেন নির্ধারণ
হায়াত মওত সন্ধিক্ষণ।
তবে মানুষ হত্যা পাপ,
জানো কি ওহে আদম সন্তান?
এই ধরাতেই তোমার বিচার হবে
একদিন নির্দ্বিধায় মনে রেখো প্রতি,দিন -ক্ষণ।
আসমান কেঁপে যাবে
নিরীহদের আহাজারিতে।
তিনি মালিক, তিনি সব কিছু
করবে তার, নিজ শক্তিতে।