আনন্দ ভ্রমণ : আব্দুস সাত্তার সুমন 

ফজর নামাজ শেষে সবাই বালুঘাটে এসে,

আনন্দ ভ্রমণে মাওয়া যাবে পদ্মাকে ভালোবেসে।

দুইটি গাড়ি করে সবাই গেল পদ্মা পাড়ে,

ইলিশ ভাজা বেগুন ভাজি মজার সমাহারে।

খেলাধুলা মাওয়া রিসোর্ট ক্লান্ত সবার দেহ,

পদ্মা পাড়ে গোসল করে আনন্দ করে কেহ।

সকালবেলায় ভুনা খিচুড়ি দিনটি ছিল গরম,

বিকেল বেলায় নৌকা ভ্রমন মনকে করে নরম।

আপেল, কলা, মিষ্টি কাঁঠাল আহারে ছিল সবই,

আগামীতে শিক্ষা সফরে তুলবো অনেক ছবি।

পদ্মা পাড়ে শীতল বাতাস নতুন দিগন্তের চল,

যুবক দলের আনন্দ ভ্রমণ বিশ জনেরই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *