জীবন্ত একটা মর্গ: আজিবুল সেখ 

বুকের ভিতরটা ক্রমশ শীতল হয়ে আসছে

মর্গ দেখিনি

কিন্তু মর্গের শীতলতা স্পর্শ করে যায় অবিরত।

বুকের বাম পাশে পুষে রাখা

চল্লিশ বছরের হিমায়িত সম্পর্কগুলি

জমতে জমতে প্রকাণ্ড একটা

আলাস্কা হয়ে গেছে…

কতগুলো লাশ ওখানে আছে জানিনা

তবে লাশের গভীরতার ন্যায়

গভীর কুয়াশায় ক্রমশ ডুবে যাচ্ছি…

বিরহে আচ্ছন্ন একটা জীবন্ত লাশ….

শূন্যতার হাহাকারে বিলীন হয়ে যাওয়া একটি লাশ…

কঙ্কালসার জীবন থেকে খসে পড়া

অস্তিচূর্ণ জুড়ে কেবল গভীর আর্তনাদ।

শুধু একটু কাছে পেতে চেয়েছিলাম,

তার সান্নিধ্য লাভে হিমায়িত এ জীবনকে

একটু উত্তপ্ত করতে চেয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *