
থাকতে সুখে কিলায় ভূতে
জ্ঞানী লোকে কয়,
আরামকে তাই হারাম করে
উড়নচন্ডী হয়।
চুলকানি সুখ ঝলকানিতে
হঠাৎ হবে শেষ,
আর পাবে না তারই দেখা
ঘুরলে সারা দেশ।
উত্থানেরও পতন আছে
জেনে রেখো তাই,
সুখ নিয়ে তাই অহং করার
কোন কারণ নাই।
ভবের বুকে সুখকে যদি
স্থায়ী করতে চাও,
সময়ের কাজ সময় মত
নিত্য করে যাও।
সুখ সর্বদা ক্ষণস্থায়ী
সম্মান কর তার,
তা না হলে পরতেই হবে
দুঃখ ব্যথার হার।