স্মৃতির পাতায় সে আজও সুন্দর: শশাংক শেখর মন্ডল 

বর্তমানে সে নিষ্ঠুর হলেও,

একদিন সে ছিল আমার হৃদয়ের শ্রেষ্ঠ অনুভূতি।

তার হাসিতে ভোর হতো,

তার কথায় জেগে উঠতো স্বপ্নের পৃথিবী।

তার মায়া ছিল শিশিরভেজা সকালের মতো কোমল,

তার উপস্থিতি ছিল শান্ত নদীর কলতানের মতো নির্মল।

কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল সে,

আমার প্রতিটি ভাবনার গভীরে ছিল তার বসবাস।

একসময় তার জন্য অপেক্ষা ছিল আনন্দের,

তার একটি বার্তা ছিল দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

তার নাম শুনলেই হৃদয় নেচে উঠত,

চোখে ভেসে উঠত হাজারো রঙিন ছবি।

কিন্তু সময় বড়ই অদ্ভুত,

সে ধীরে ধীরে বদলে দেয় মানুষ আর সম্পর্ক।

যে হাত একদিন আগলে রাখতো,

সেই হাতই আজ দূরত্বের দেয়াল গড়ে তুলেছে।

যে চোখে ছিল মমতার আলো,

সেখানে আজ উদাসীনতার ছায়া।

যে মানুষটিকে ঘিরে ছিল আমার পৃথিবী,

সে আজ অন্য এক অচেনা মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *