হেঁটে চলেছি একলা মনে: মাহমুদা মৌ

 

হেঁটে চলেছি একলা মনে

অচেনা পথের বুকে
নীরব দুপুরের

ছায়া লম্বা হয়ে পড়ে।

পেছনে ফেলে এসেছি অতি
চেনা মুখ, চেনা ডাক,
সামনে শুধুই অচেনা মুখ অচেনা বাতাস

আর দূরের গাছের  পাতার

একটু অলস দোল।

তবুও-

একলা হাঁটার ভেতরেও
কেমন যেন এক ধরনের  সঙ্গ পাই,

সেটা কি নিজেরই নিঃশ্বাস

নিজেরই পদধ্বনি আর বুকের

গভীরে অকথিত এক দীর্ঘশ্বাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *